ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল
উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সাংবাদিক ঐক্য পরিষদ এর আত্মপ্রকাশ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলার সাবেক ছাত্র ও যুবনেতা সামসুজ্জামান হাসু, সিনিয়র সাংবাদিক আবুল আজিজ মজনু, সাংবাদিক অলিউর রহমান নয়ন, মাহাবুব হোসেন সরকার লিটু, শিক্ষক গোলাম মর্তুজা বকুল প্রমূখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































